সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

আল্লাহর জমিনে অপরাজনীতি ও অপশক্তিকে আশ্রয় দিব না, আল্লাহর আইন চালু করবো: জমিয়ত মহাসচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহা-সচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আল্লাহর জমিনে অপরাজনীতি ও অপশক্তিকে আশ্রয় দিব না, আল্লাহর আইন চালু করবো। অনেক ত্যাগ ও শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমাদের কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ অনুসরণ করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা অপরাজনীতি ও অপশক্তিকে কখনো আশ্রয় দিব না, বরং আল্লাহর জমিনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবো। রবিবার (২৩মার্চ) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় হাইস্কুল মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া .মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহমুদ বিন আলম এর সভাপতিত্বে আমেরিকা প্রবাসি ইঞ্জিঃ জাহিদুল ইসলাম মুন, ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা ইসমাঈল হুসাইন রিয়াজি, সহ-সভাপতি মাওঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ মঞ্জুর, ডোমার পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, ডোমার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমান, যুব নেতা জাহিদুল ইসলাম, হাফেজ জাহিদ হাসান সহ ইফতার মাহফিলে স্থানীয় ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠ নের মহা-সচিব বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। # আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit