মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

ঈদে ‘বরবাদ’ নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় শাকিবের ৪ বছর আগের সিনেমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমার অপেক্ষায় থাকেন ভক্তরা। এবারের ইদে তার ‘বরবাদ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বলেই শোনা যাচ্ছিল। কিন্তু ঈদ কাছাকাছি এলেও এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি ‘বরবাদ’।

ঢালিউডে জোর গুঞ্জন, একাধিক জটিলতায় থমকে আছে ঈদের সবচেয়ে আলোচিত এই সিনেমা। সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে সিনেমাটিকে। ঈদে বরবাদ’র মুক্তি ঘিরে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন আলোচনায় এসেছে শাকিব খানের চার বছর আগে শুটিং হওয়া সিনেমা ‘অন্তরাত্মা’। ২০২১ সালে শুটিং সম্পন্ন হওয়া ‘অন্তরাত্মা’ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে।

সোমবার (২৪ মার্চ) বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন। এরপর কোনো অবজারভেশন থাকলে সেটি শেষে মন্ত্রণালয়ে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে সামনে রেখেই ‘অন্তরাত্মা’ মুক্তি প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্টরা এখনো নিশ্চিতভাবে কিছু জানাননি।

‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও দর্শনা বণিক।

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit