মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ছেলেসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, রাজের উদ্বেগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে শুভশ্রী দুবাইয়ে অবস্থান করছেন। আর এদিকে দুবাইয়ের পাম জুমেইরার আশেপাশে জ্বলছে একাধিক হোটেল। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে। যে কারণে এখন দেশটিতে আটকে রয়েছেন নায়িকা।

সর্বশেষ পাওয়া তথ্য বলছে, নায়িকা ও তার ছেলে এখনও নিরাপদেই রয়েছেন। তবে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সন্তানসহ ছেলে থাকায় উদ্বিগ্ন রাজ। এ প্রসঙ্গে রাজ জানিয়েছেন, ছেলের স্কুল ছুটি থাকায় দুবাইয়ে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছেন শুভশ্রী। নায়িকার পরিচিত বন্ধুরা সেখানে রয়েছেন। দুবাইয়ের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলেও পরিচিত মানুষের সঙ্গে স্ত্রী ও সন্তান থাকায় কিছুটা নিশ্চিন্ত রয়েছেন।
 
সরকারি সহায়তা প্রসঙ্গে রাজের ভাষ্য, এই মুহূর্তে বিশেষ কিছু প্রত্যাশা করছেন না তিনি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে আশা করছেন এ নির্মাতা। দু-একদিনের মধ্যেই বিমান চলাচল স্বাভাবিক হলে ছেলে ইউভানকে নিয়ে দেশে ফিরবেন শুভশ্রী। প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাইয়ে ছুটি কাটাতে দুবাইয়ের পাম জুমেইরাতে ছেলেসহ অবস্থান করছেন শুভশ্রী। গত ২৮ ফেব্রুয়ারি পাম জুমেইরাতেই শুভশ্রীর অবস্থানরত হোটেলের অদূরে একাধিক হোটেলে বিস্ফোরণ ঘটে। এতে দেশটির সরকার আকাশপথ বন্ধ করে দেন। তাই দুবাই সরকারের পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত আপাতত হোটেল বন্দী রয়েছেন অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit