বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

এবারের পয়লা বৈশাখে ভিন্ন আঙ্গিকে শোভাযাত্রা হবে : সংস্কৃতি উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সব সংস্কৃতিকে এক জায়গায় এনে এবার একটি বৈশাখের অনুষ্ঠান হবে। আগে শুধুমাত্র বাঙালিরা ছিল মঙ্গল শোভাযাত্রায়। বাকি জাতিগোষ্ঠী ছিল না। তবে এবারের শোভাযাত্রা শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। 

রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রাটা ভিন্ন আঙ্গিকে হবে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি হবে না সেটি আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষ্ঠানে সিদ্ধান্ত হবে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না। 

ইউনেস্কো শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছিল বলেও জানান তিনি। 

ফারুকী বলেন, এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে এমন কোনো নির্দেশনা থাকবে না। তবে কতক্ষণ চলবে সেটি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, এবারের বৈশাখের দিন (১৪ এপ্রিল) সংসদ ভবনের সামনে সন্ধ্যায় ড্রোন শো’র আয়োজন হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এদিকে, ঢাবি ভিসি বলেছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর একটা নিজস্বতা, ঐতিহ্য এবং ঐক্য আছে। সেই নিজস্ব ঐতিহ্য এবং ঐক্য ধরে রেখে এবারের পয়লা বৈশাখ উদযাপন হবে। সবার ঐতিহ্য এবং রেওয়াজের মিশ্রণে এবার বৈশাখ হবে। ভিন্ন প্রেক্ষাপটে এবারের উৎসব হবে সব জাতিগোষ্ঠীকে একত্রিত করে।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit