বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

সাবেক ডিআইজি মোল‍্যা নজরুলের ফ্ল্যাট-জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : পুলিশের ডিআইজি ও গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলামের নামে ঢাকায় থাকা দুটি ফ্ল্যাটসহ চারটি পৃথক দলিলে থাকা ১৬ দশমিক ৫৩ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ৫৫ লাখ ৪৭ হাজার ৩০৬ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন একই আদালত। 

আজ রবিবার (২৩ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর আফতাব নগরের ১২ লাখ ৮৩ হাজার ৪৬০ টাকা মূল্যের আড়াই কাঠার প্লট, বাড্ডার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ১৫ লাখ ৭৯ হাজার ৯৯৫ টাকা মূল্যের চার কাঠা প্লট, একই স্থানে থাকা ১৫ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা মূল্যের ৩.৬৮ কাঠা জমি ও নারায়ণগঞ্জের পূর্বাচলে থাকা ৫ লাখ টাকা মূল্যের ৬ দশমিক ৩৫ কাঠা জমি। এছাড়াও জব্দকৃত স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর রামপুরায় এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ২০০ টাকা দলিল মূল্যের দুটি ফ্ল্যাট ও একই ভবনে থাকা গাড়ি পার্কিংয়ের স্থান। 

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এসব সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি মোল্যা নজরুল ইসলাম একজন পাবলিক সার্ভেন্ট হয়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় গত ২৬ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়েছে। আসামি তার সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানা যায়। মামলা নিষ্পত্তির পূর্বে এসব স্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। সেহেতু স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করে রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন।

গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ৯ ফেব্রুয়ারি তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন। 

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit