বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

আর্জেন্টিনা ম‍্যাচের অপেক্ষায় সান্দ্রো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম‍্যাচের জন‍্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আলেক্স সান্দ্রো। ক্লাব সতীর্থ দানিলোর চোটে ফের দলে ডাক পেয়ে মাঠে নামার জন‍্য যেন তর সইছে না ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের।

দলে নিয়মিত নন সান্দ্রো। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে লাতিন আমেরিকার চ‍্যাম্পিয়নশিপ জেতেন সান্দ্রো। দলটির হয়ে ২০১১ সালে জেতেন বিশ্বকাপ। ২০১২ লন্ডন অলিম্পিকসে জেতেন রূপা। জাতীয় দলের হয়ে ডাক পান ৭৪ ম‍্যাচে, খেলেন ৪০টিতে, গোল করেন দুটি।

কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম‍্যাচে ৭ বদলির মধ‍্যেও ছিলেন না তিনি। বেঞ্চে বসেই দেখেন পুরো ম‍্যাচ। ২০২২ বিশ্বকাপে সবশেষ দেশের হয়ে খেলা ফ্লামেঙ্গোর এই ডিফেন্ডার প্রথমবার খেলার মতো রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন ফের মাঠে নামার জন‍্য।

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে তিনি বলেন, আশাকরি দারুণ এক লড়াই হবে সেদিন।

আলেক্স সান্দ্রো বলেন, আমি মনে করি, ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে আকর্ষণীয় লড়াই হবে। যেটা আমি সবসময়ই বলি। আমি নিশ্চিত, আমার জন‍্য হবে বিশেষ।

ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে লাতিন আমেরিকার চ‍্যাম্পিয়নশিপ জেতেন সান্দ্রো। দলটির হয়ে ২০১১ সালে জেতেন বিশ্বকাপ। ২০১২ লন্ডন অলিম্পিকসে জেতেন রূপা। জাতীয় দলের হয়ে ডাক পান ৭৪ ম‍্যাচে, খেলেন ৪০টিতে, গোল করেন দুটি।

১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্জেন্টিনা।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit