বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

বিশ্বজুড়ে নতুন ট্রেন্ড লাল টিন্টেড চশমা, নেপথ্যে রয়েছে বড় চমক!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি হলিউড সেলিব্রিটিদের মধ্যে লাল টিন্টেড চশমা পরার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এই ফ্যাশন ট্রেন্ড শুধু স্টাইল বা চেহারার উপর নির্ভর নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাস্থ্যের নানা উপকারিতাও।

‘স্লিপটিন্টস’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক ভিডিওতে জানা গেছে- এই লাল টিন্টেড চশমা বিশেষ কিছু আলো যেমন নীল, সবুজ ও অতিবেগুনি রশ্মি আটকাতে সক্ষম। 

এই আলো আমাদের মস্তিষ্কে মেলাটোনিন নামক একটি হরমোনের উৎপাদন ব্যাহত করে, যা ঘুম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই চশমা ব্যবহারকারীরা বেশি আরামদায়ক ও গভীর ঘুম পেতে সক্ষম হচ্ছেন, যা তাদের শরীরের শক্তি পুনরুদ্ধার ও মাংসপেশি মেরামত করতে সহায়ক।

তবে শুধুমাত্র স্বাস্থ্যগত উপকারিতাই নয়, লাল টিন্টেড চশমার পেছনে ফ্যাশনও বড় একটি কারণ হিসেবে কাজ করছে। Specs Collective-এর প্রতিষ্ঠাতা অলিভার ওমুরা মনে করেন, অনেক বয়স্ক পুরুষেরা এই চশমা পরেন যাতে চোখের বয়সজনিত পরিবর্তনগুলোকে কিছুটা আড়াল করা যায়।

এ কারণেই রবার্ট ডাউনি জুনিয়র ও এলটন জনের মতো বিখ্যাত ব্যক্তিরা এই চশমা ব্যবহার করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয় এই ট্রেন্ড। সেলেনা গোমেজ ও ড্রেকের মতো তরুণ তারকারাও লাল টিন্টেড চশমা পরতে দেখা গেছে। 

ড্রেক তো তার এক গানে উল্লেখ করেছেন, “Got the rose pink-tinted lenses, it’s a Wednesday,” যা এই ট্রেন্ডের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ডম ভেট্রো কোম্পানির মালিক অ্যাশলি বেজামাত বলেন, এই ট্রেন্ড বয়স্ক ব্যক্তিদের জন্য নিজেদের লুককে তরুণতর দেখানোর একটি উপায় হতে পারে। 
অন্যদিকে, Fabulous Fanny’s-এর বব হিলম্যান মনে করেন যে, শুধু ফ্যাশন নয়, চশমার রঙিন লেন্সগুলো দৃষ্টিশক্তির উন্নতিতেও সাহায্য করে। উভয় ক্ষেত্রেই লাল টিন্টেড চশমা এখন একটি বহুমুখী ফ্যাশন আইটেম হিসেবে আবির্ভূত হয়েছে, যা ঘুমের উন্নতি, দৃষ্টিশক্তির সুরক্ষা ও স্টাইল- তিনটি বিষয়েই গুরুত্ব দিচ্ছে।

তথ্য সূত্র – ট্যায়লাডটকম।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit