বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

নবদম্পতির কাণ্ডে রেগে আগুন আত্মীয়-বন্ধুরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : বিয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলেও সেটি বিশেষ কোনও অনুষ্ঠান নয় তাদের কাছে। তাই সকল বাড়তি খরচ এড়িয়ে গেলেন। অতি সাধারণ পোশাকে সেরে ফেললেন বিয়ে। কিন্তু নবদম্পতির এমন কাণ্ডে রীতিমতো রেগে আগুন আত্মীয় এবং বন্ধুবান্ধবরা। 

২২ বছরের অ্যামি ব্যারন ও ২৪ বছরের হান্টার গত জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার এক পাবলিক লাইব্রেরিতে বিয়ের অনুষ্ঠান সারেন। বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। 

দেখা গেছে, অতি সাধারণ, ছাপোষা সাদা-কালো চেকস শার্ট এবং জিনসের প্যান্ট পরে হাজির বর-কনে। গায়ে নেই দামি গয়না, নজরকাড়া সাজসজ্জাও নেই, এমনকি আমন্ত্রিতদের আতিথেয়তার জন্যেও বাড়তি খরচ করেননি তারা। 

অ্যামি ব্যারন ও হান্টারের বিয়ের অনুষ্ঠানে মাত্র ২০ জন উপস্থিত ছিলেন। এক হাজার ডলার খরচ করে গোটা অনুষ্ঠান সারেন তারা। নিজেদের মেকআপ নিজেরাই করেন। 

অ্যামি ও হান্টার জানিয়েছেন, তাদের এই পদক্ষেপের কারণে বন্ধু বিয়োগ পর্যন্ত হয়েছে। বহু আত্মীয় আর যোগাযোগ রাখছেন না। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনেক খুশি।‌ 

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হলেও তাতে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। তাদের সঞ্চিত অর্থ ব্যয় করে এবার লম্বা ছুটি কাটাবেন বলে ঠিক করেছেন। মধুচন্দ্রিমার প্রস্তুতি চলছে জোরালো ভাবে। 

তথ্য সূত্র – নিউ ইয়র্ক পোস্ট।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit