বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম সালাহ আল-বারদাউইল। হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন। গাজার খান ইউনিসে তাদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হন তারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন বলে কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে।

এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি অভিযানে চারজন নিহত হয়েছেন বলে জানা যায়।

গত কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গাজার দক্ষিণে খান ইউনিস শহরকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে।

খান ইউনিস শহরের পশ্চিমে সংঘটিত দুটি হামলার মধ্যে একটিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন। তারা শহরটির আল-মাওয়াসি এলাকায় নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আযম বলেছেন, এখানকার পরিস্থিতি এখনও সংকটজনক। আমি যখন কথা বলছি তখনও আমি মধ্য গাজায় ইসরায়েলি ড্রোনগুলোর উড্ডয়নের শব্দ শুনতে এবং দেখতে পাচ্ছি।

সম্প্রতি ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা শুরু করেছে। এরপর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে সংঘর্ষ স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে।

অবশ্য গাজার দক্ষিণে রাফাহ এবং উত্তরে বেইত হানুনে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ এবং নেটজারিম করিডোরের আংশিক নিয়ন্ত্রণ নেওয়া সত্ত্বেও ইসরায়েলি সৈন্য এবং হামাস যোদ্ধাদের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit