বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা মডেল মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও উম্মে তাহমিনা মিতু। শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

চৌগাছায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View
এম এ রহিম চৌগাছা( যশোর) : যশোরের চৌগাছায় বিএনপির উদ্যোগে এক  ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে নারায়নপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে  মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবলু। প্রধান অতিথির বক্তৃতা  করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা বিএনপি নেতা ও যশোর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও একই আসনের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলীবুদ্দিন খান ও মোস্তাফিজুর রহমান মোস্তাক, দপ্তর সম্পাদক এম মিলন কবির, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালাম, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন মঈন,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, কৃষকদলের সভাপতি আজগর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু, পৌর ছাত্রদল নেতা সরোয়ার হোসেন মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং আগামীতে দেশ পরিচালনায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ মাহফিলে সহস্রাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit