মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

মনিরামপুরে দখলবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৫৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে হরিদাসকাটি ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আসাদুজ্জামান মিন্টু জানান, সম্প্রতি হরিদাসকাটি এলাকায় তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, সরকারি গাছ কাটা, অবৈধ মাটি কাটা ছাড়াও সংখ্যালঘু পরিবারের এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ফলে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নির্দেশে সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টি তদন্তের পর প্রতিবেদন দাখিল করতে।

খান শফিয়ার রহমান তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে শনিবার বিকেলে প্রতিবেদন দাখিল করেন। ফলে সন্ধ্যায় সভাপতি এবং সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ জরুরী সভা করে আরজান হোসেনকে বহিষ্কার করেন। আরজান হোসেন জানান, বহিষ্কারের কথা তিনি শুনেছেন। তবে কপি হাতে পাননি।

উল্লেখ্য গত ১৯ মার্চ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবুর উপস্থিতিতে মনিরামপুর উপজেলা বিএনপির জরূরী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় হুশিয়ারি দেওয়া হয় বিএনপির যেকোন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁজাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ প্রমানিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ্ এ ঘোষনার পর মাত্র তিনদিন পর প্রথম এ বহিষ্কার করা হলো আরজান হোসেনকে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit