শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার  নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত দ. আমেরিকায় সমালোচনার মুখে আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে যেন একা আলবিসেলেস্তেরা দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র

নওগাঁর পত্নীতলায় র‌্যাব এর অভিযানে ১১৯কেজি গাঁজা সহ আটক ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬১ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর গোয়েন্দা দল উপজেলার নজিপুর বাজার ও মামুদপুর বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার র‌্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে  সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে র‍্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর গোয়েন্দা দল মাদক কারবারীদের মাদকের চালান সরবরাহের তথ্যাদি সংগ্রহ ও পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার দুপুর আনুঃ আড়াইটায় এবং সন্ধ্যা আনুঃ সাড়ে সাতটায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার এলাকা হতে অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় বহনকৃত ৬৯ কেজি এবং নজিপুর বাজার এলাকা হতে অভিনব কায়দায় কার্টুনে বহনকালে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং নগদ ৮৭ হাজার ৯শ ১০ টাকা সাক্ষীদের উপস্থিতে উদ্ধার পূর্বক জব্দ করে এবং ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মাতাব্বর হোসেন (৪৮), অপুদেব (২৯), রিপন পাল (৩৬), আনন্দ পাল (২১), নিতাই চৌধুরী (৪২) এবং শরিফুল ইসলাম (৩৪)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং হবিগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। র‍্যাব-৫ জানায় মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit