বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর

গাজায় গণহত্যা ও দেশে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশে ধর্ষণ-নিপীড়নের বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। শনিবার (২২ মার্চ) দুপুরে প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলপুর্ব আলোচনা সভায়, ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম, রমজান আলী প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ-নিপীড়ন ও আইনশৃঙ্খলার অবনতি এবং গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্ব মানবাধিকার নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু যখনই ফিলিস্তিনের উপর হামলা হয়, তখন সবাই নিশ্চুপ থাকে।

যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। ফিলিস্তিনিদের রক্ষা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়। বিঃদ্রঃ- দুর্গাপুর ২২ (০১) নামে ছবি দেয়া হলো।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit