বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

চৌগাছায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ধুলিয়ানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪টায় ভাদড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রহমত আলী। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলীবদ্দীন খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক আতিয়ার রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, স্বরূপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হামিদ কাজী, কৃষক দলের সভাপতি আজগর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকিসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরো সুসংগঠিত করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৫,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit