সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

অভিনব কায়দায় বইয়ের ভিতরে গাঁজা বহন, আটক মাদক কারবারি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে অভিনব কায়দায় বইয়ের ভিতরে গাঁজা বহনের সময় মামুন হোসেন(২৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।শুক্রবার(২১ মার্চ) কালীগঞ্জ উপজেলার কাকিনা রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বইয়ের বান্ডিলের ভিতরে অভিনব কায়দায় গাঁজা বহন করা মাদক কারবারি মামুন হোসেনকে আটক করা হয়।আটককৃত মামুন লালমনিরহাট পৌরসভার মুক্তিযোদ্ধা চত্তর এলাকার নবির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মামুন স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত সে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিকেলের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৫,/সকাল ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit