বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন বেতন বাড়ছে এক মিলিয়ন ডলার, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ

আশুলিয়ায় মোমিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় আলোচিত মোমিন হত্যা মামলার প্রধান আসামি রুবেল মুন্সি’কে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছেন পুলিশ।শুক্রবার দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল-মামুন গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কুলহারা গ্রাম থেকে এই আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো.রুবেল মুন্সী (৩২), আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকার মো: জুলমত মুন্সীর ছেলে।মোমিন হত্যা মামলা নং- ৬৬(২)২৫। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৯টি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা যায়।

পুলিশসূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল বসুন্ধরা দারোগা মার্কেটের সামনে মোমিনকে এলোপাতাড়ি কোপান রুবেল ও তাঁর সহযোগীরা। পরে আহত মোমিনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এরপরে এই ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি রুবেলকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল-মামুন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মমিন হত্যা মামলার প্রধান আসামী রুবেল  মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কুলহারা বাজার আত্মগোপনে ছিলো। পরে র‍্যাবের সহায়তায় বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে। রুবেল একজন খারাপ প্রকৃতির লোক। তার নামে মাদক সহ একাধিক মামলাও রয়েছে বলে তিনি আরও জানান।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৫,/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit