শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

স্পর্শকাতর জায়গায় চাপ দেওয়া ধর্ষণচেষ্টা নয়: ভারতীয় হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভিকটিমের স্তন চেপে ধরা এবং তার পায়জামার ফিতা ছিঁড়ে ফেলা ধর্ষণ বা ধর্ষণের প্রচেষ্টা নয়, বরং এটি গুরুতর যৌন নির্যাতন হিসেবে গণ্য হবে বলে এক আদেশে মন্তব্য করেছে ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের বিচার রাম মনোহর মিশ্রা এই রায় দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, উত্তর প্রদেশের কাশগঞ্জে ২০২১ সালে ঘটে যাওয়া এক ঘটনায় পবন ও আকাশ নামের দুই ব্যক্তি ১১ বছর বয়সী এক শিশুর স্তন চেপে ধরার পাশাপাশি তার পায়জামার ফিতা ছিঁড়ে ফেলে এবং তাকে একটি কালভার্টের নিচে টেনে নেওয়ার চেষ্টা করে। পথচারীদের হস্তক্ষেপে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্তরা প্রথমে শিশুটিকে গাড়িতে তুলে নেওয়ার প্রস্তাব দেয় এবং তারপরই এই ভয়াবহ ঘটনা ঘটে।

কাশগঞ্জের বিচারিক আদালতের নির্দেশে পবন ও আকাশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় (ধর্ষণ) এবং শিশু নির্যাতন বিষয়ক পকসো আইনের ১৮ ধারায় (ধর্ষণচেষ্টা) বিচার শুরুর কথা ছিল। তবে, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের বেঞ্চ নির্দেশ দেয় যে, তাদের বিরুদ্ধে আইপিসির ৩৫৪-বি (অঙ্গভঙ্গি বা বলপ্রয়োগের মাধ্যমে পোশাক খোলার উদ্দেশ্যে হামলা) এবং পকসো আইনের ৯ / ১০ ধারার (গুরুতর যৌন নির্যাতন) আওতায় বিচার করা হবে।

বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্র মন্তব্য করেন, অভিযুক্ত পবন ও আকাশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মামলার পরিস্থিতি ধর্ষণের প্রচেষ্টার জন্য যথেষ্ট নয়। ধর্ষণের অভিযোগ আনতে হলে প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে, এটি শুধু পরিকল্পনার স্তরে সীমাবদ্ধ ছিল না, বরং তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। প্রস্তুতি ও অপরাধ সংঘটনের চেষ্টার মধ্যে পার্থক্য মূলত দৃঢ় সংকল্পের মাত্রার ওপর নির্ভর করে।

অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতে যুক্তি দেন, অভিযোগ গঠনের পর্যায়ে বিচারিক আদালত তদন্তকালীন সংগৃহীত প্রমাণকে বিশদভাবে পর্যালোচনা করতে পারে না। সেই পর্যায়ে কেবল একটি প্রাথমিক মামলা গঠন করা হয়, যাতে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার আওতায় আনা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit