বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চৌগাছায় মাদকবিরোধী অভিযানে আটক- ৪

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করেছেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেল অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া দক্ষিণপাড়া ও পৌর এলাকার তারিনিবাস-কদমতলা অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন আন্দুলিয়া দক্ষিণপাড়ার বাবলু রহমানের ছেলে সুমন হোসেন (২৫), দিঘড়ী খাঁ পাড়ার মশিয়ার রহমানের ছেলে উজ্জল হোসেন (৩০), হাজরাখানা কারিগরপাড়ার আব্দুল খালেকের ছেলে জালাল উদ্দীন (৩৫) ও তারিনিবাস কদমতলার প্রল্লাদ হোসেন ফকির (৬৫)। তবে এ সময় পুড়াপাড়াখালপাড়ার মনু মিয়ার ছেলে মিঠু সরকার (৪১) পালিয়ে যান।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। মোবাইল কোর্টের রায়ে আটককৃতদের যথাক্রমে ৭, ১০ ও ১০ দিন বিনাশ্রম কারাদন্ড এবং ১,০০০, ৫২০ ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া, প্রল্লাদ হোসেন ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চৌগাছায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান, উপ-পরিদর্শক সাইদুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit