শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতি গ্রামে অসিত ভাদুরী (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে। বুধবার সকালে বাড়ির সামনে বেল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন। অসিত ওই এলাকার জমি পরিমাপক অজিত ভাদুরীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ধর্মীয় কীর্তন দেখার জন্য বাড়ি থেকে বের হয় অসিত। সেখান থেকে রাত অনুমান ১১:৩০ এর দিকে বাসায় ফিরে ঘুমোতে চলে যান।

বুধবার সকাল ৬ ঘটিকার দিকে মা ডলি বেগম ঘর থেকে বাহির হয়ে দেখতে পান তার ছেলে অসিত কে ঘরের সামনে বেল গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। পরবর্তিতে তার ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে অসিত বেঁচে আছে মর্মে গাছ থেকে নামিয়ে দুর্গাপুর হাসপাতালে নেয়ার প্রস্ততির সময় অসিতে মৃত্যু হয়। মৃত্যুকালে বাবা, মা ও একবোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ নিয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়া মাত্র সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় আনার ব্যবস্থা করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনায় মর্গে পাঠানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit