মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

‘রোনাল্ডো পর্তুগালের প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জনপ্রিয়তা পর্তুগালে আকাশছোঁয়া। এতটাই যে সেখানে যদি নির্বাচনে দাঁড়ান তিনি, তাহলে দেশটির প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন তিনি। তার এক উত্তরসূরি সম্প্রতি এমনটাই মন্তব্য করে বসেছেন।  

রোনাল্ডোর ক্যারিয়ার দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। এই সময়ে তিনি অসংখ্য রেকর্ড ও শিরোপা জিতেছেন। তিনি স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল-নাসরের হয়ে মাঠ কাঁপাচ্ছেন।  

স্পোর্টিং ক্রিশ্চিয়ানোর জন্য গর্বিত। তবে তিনি শুধু এখানেই পার্থক্য গড়ে দেন না, পুরো দেশেই তার বিশাল প্রভাব রয়েছে। আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি। যদি তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ান, আমি মনে করি তিনি জিতবেন।
– কনরাড হার্ডার, ফুটবলার, স্পোর্টিং লিসবন

তবে ক্যারিয়ারের এ সময়ে এসেও পর্তুগালে তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। যার ফলে তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনটাই মনে করেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে খেলা তরুণ প্রতিভা কনরাড হার্ডার। আসছে উইন্ডোয় ডেনমার্কের হয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর বিপক্ষে খেলতে যাচ্ছেন তিনি।

কনরাড হার্ডার/ফাইল ছবি

তার আগেই তিনি বললেন, ‘স্পোর্টিং ক্রিশ্চিয়ানোর জন্য গর্বিত। তবে তিনি শুধু এখানেই পার্থক্য গড়ে দেন না, পুরো দেশেই তার বিশাল প্রভাব রয়েছে। আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি। যদি তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ান, আমি মনে করি তিনি জিতবেন।’

এখনও পর্যন্ত রোনাল্ডো রাজনীতিতে আসার কোনো ইঙ্গিত দেননি। তবে অনেকেই মনে করেন, অবসরের পর তিনি কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট হতে পারেন। মাঠের বাইরে থেকেও তিনি ফুটবলে অনেক কিছু যোগ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/রাত ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit