রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ইয়েমেনিরা অবশ্যই বিজয়ী হবে, হুতিদের প্রশংসায় খামেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১৮ মার্চ) সামজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে তিনি লেখেন, ‘ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী হবে। একমাত্র পথ হলো প্রতিরোধ।’খামেনি আরও লেখেন, ‘মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য থাকায় আজ আমেরিকা ও তার মিত্ররা আতঙ্কিত। এই প্রতিরোধ অবশ্যই বিজয়ী হবে।’

এর আগে গত শনিবার রাত থেকে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
 
সোমবার ‍হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি। 

যদিও হুতিদের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে রোববারও হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির দাবি, ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে, মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এমন কোনো হামলার তথ্য পাননি তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হুতিদের এ দাবি প্রত্যাখ্যান করেন।
 
সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit