বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হুতিদের উপর অভিযান চলবে: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর আগের দিন ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় তারা হামলা আরও তীব্র করবে। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন।

রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি  বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তারাও লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে। ‘যদি তারা তাদের আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে আমরাও উত্তেজনা বৃদ্ধি অব্যাহত রাখব,’ বলেন আল-হুতি। এদিকে হুতি আন্দোলনের রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসাবে বর্ণনা করেছে। অন্যদিকে মস্কো ওয়াশিংটনকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
 
সোমবার ভোরে এক টেলিভিশন বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে, তারা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের উপর দ্বিতীয় আক্রমণ চালিয়েছে। 
 
এর আগে রোববার মার্কিন যুদ্ধবিমান ১১টি হুতি ড্রোন ভূপাতিত করেছে, যার কোনটিই ট্রুম্যানের কাছাকাছি পৌঁছাতে পারেনি বলে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
 
এছাড়া মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলে আঘাত হানা একটি ক্ষেপণাস্ত্রও ট্র্যাক করেছে এবং এটিকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।
 
সম্প্রতি গাজায় মানবিক ত্রাণ সরবরাহের জন্য ইসরাইলকে দেয়া চার দিনের সময়সীমা শেষ হওয়ার পর আবার ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুতিরা। এর প্রতিক্রিয়ায় তাদের ওপর যুক্তরাষ্ট্র হামলা শুরু করে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit