সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে যোগ দিয়ে বিপাকে তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না খেলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দিয়ে বিপাকে পেসার কর্বিন বশক। দক্ষিণ আফ্রিকান এই তারকা পিএসএলের দল পেশোয়ার জালমির সঙ্গে চুক্তিসই করেও শেষ মুহূর্তে আইপিএলের দল মুম্বাই ইন্ডয়ান্সে যোগ দিয়েছেন। যে কারণে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান। 

ড্রাফটের সময় পাকিস্তানের দল পেশোয়ার জালমি কিনেছিল দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশকে। তাকে ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছিল। কিন্তু আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার লিজার্ড উইলিয়ামস চোট পেয়েছেন। তিনিও দক্ষিণ আফ্রিকার পেসার। তার পরেই মুম্বাই জানিয়েছে, উইলিয়ামসের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে বশকে।

এই ঘটনা ভালো ভাবে নেয়নি পাকিস্তান। তারা বশের এজেন্টের মাধ্যমে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে। কী ভাবে একটি দলে থাকা সত্ত্বেও তাদের না জানিয়ে অন্য দলে বশ যোগ দিলেন, সেই প্রশ্ন তোলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বশ জবাব দিতে না পারলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও অভিযোগ করেছে পাকিস্তান। অন্য বোর্ডের লিগে যুক্ত এক ক্রিকেটারকে কীভাবে তারা সই করাল, সেই প্রশ্ন তুলেছে তারা। বশ বা ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এই বিষয়ে এখনও কোনও জবাব দেননি।

২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। পাকিস্তান সুপার লিগ শুরু হয়েছে ২০১৬ সাল থেকে। প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তান সুপার লিগ হয়। মার্চের শেষ দিকে শুরু হয় আইপিএল। ফলে সংঘাতের জায়গা থাকে না। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সুপার লিগ হবে এপ্রিল-মে মাসে। মার্চ থেকে মে মাস পর্যন্ত চলবে আইপিএলও। দুটি প্রতিযোগিতা একই সময়ে হবে। তার আগেই এক ক্রিকেটারকে নিয়ে ঝামেলায় প্রতিবেশী দুই দেশের ক্রিকেট বোর্ড।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit