শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

এফ৩৫ বিমানের নতুন চালান পেল ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন থেকে কেনা তিনটি এফ-৩৫ বিমান নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে ঘোষণা দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এফ৩৫ বিমান গত সপ্তাহে এসে পৌঁছেছে বলে রবিবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। ফলে ইসরায়েলের কেনা ৫০টি এফ-৩৫ বিমানের মধ্যে ৪২টিই এখন তেল আবিবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ২৫টি এফ-৩৫ বিমান থেকে ৫০টি এফ-৩৫ বিমানে উন্নীত করার জন্য দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে রবিবার এই ঘোষণা দেওয়া হলো।

জেরুজালেম পোস্ট জানতে পেরেছে যে আরও দুই মাসের মধ্যে আরও তিনটি বিমান সরবরাহ করা হবে। বাকি তিনটি ২০২৫ সালের শেষের দিকে এবং শেষ দু’টি ২০২৬ সালে সরবরাহ করা হবে।

২০২৩ সালে ইসরায়েল মার্কিন সরকার এবং লকহিড মার্টিন ২৫টি অতিরিক্ত এফ-৩৫ বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর কেরে। আর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই প্রক্রিয়ার অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়।

জেরুজালেম পোস্ট বলছে, এফ৩৫-এর প্রথম-তৃতীয় স্কোয়াড্রন সরবরাহ শুরু হবে ২০২৭ সালে। ইসরায়েল ২০১০ সালে এফ২৫ প্রোগ্রামে স্বাক্ষর করে এবং তাদের এফ৩৫ প্রোগ্রামটি ২০১৭ সালে কার্যকর হয়।

সূত্র : জেরুজালেম পোস্ট

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit