রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে থানায় বিএনপি নেতাদের হাতাহাতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫৬২ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীতে গত বছরের ৫ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে ছাড়ানোর জন্য বিএনপি নেতাদের একটি অংশ থানায় তদবির করতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভেতরে এসব ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গ্রেপ্তারকৃত আসামি আবুল কালাম নিজেই বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটুকে লাথি মারেন বলে অভিযোগ ওঠেছে।

গ্রেপ্তারকৃত আবুল কালাম গত বছরের ৫ আগস্টে আন্দোলনকারিদের উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার ৬৫ নম্বর আসামি। একসময় তিনি পবা উপজেলার পারিলা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দল পরিবর্তন করে রাজশাহী ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং সার ডিলার সমিতির সভাপতির দায়িত্ব নেন।

কৃষকদলের নেতা আলামিন সরকার টিটু অভিযোগ করেন, আবুল কালাম আওয়ামী সরকারের দোসর, তা জানা সত্ত্বেও বিএনপির কিছু নামধারী নেতা তাকে ছাড়াতে থানায় গিয়েছিলেন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, আমরা যখন প্রতিবাদ করি, তখন থানার ভেতরে ওসিসহ উপস্থিত সবার সামনে আবুল কালাম আমাকে লাথি মারেন। এছাড়া বিএনপির কিছু নেতাকর্মীও আমাদের লাঞ্ছিত করে।

রাজশাহীর শাহমখদুম থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান জানান, আবুল কালাম বিএনপির রাজনীতির সঙ্গেই ছিলেন। ব্যবসায়িক স্বার্থে তাকে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমন্বয় করে চলতে হয়েছে। তাকে মূলত ট্রাক-কাভার্ড ভ্যান সমিতি দখল নিতেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, বিএনপির কিছু নেতা আবুল কালামের সঙ্গে দেখা করতে এসেছিলেন; তবে কেউ আসামিকে ছাড়াতে তদবির করেননি। যেহেতু তিনি এজাহারভুক্ত আসামি, তাই তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, আবুল কালামের গ্রেপ্তারের পর বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের থানা থেকে বের করে দেওয়া হয় বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit