বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি চৌগাছায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল-সমাবেশ

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৭ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন। শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১০টায় মিছিল পূর্ব সমাবেশ শহরের প্রেসক্লাব চত্বরে (কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে) অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জিসান আহমেদ। বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চৌগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দিন, উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি ইউসুফ আমির পরাগ, পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সাধারণ স¤পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি জুবায়ের আহমেদ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি শিহাব উদ্দিন, নারায়নপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শুকুর আলী প্রমুখ।

সমাবেশ শেষে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জিসান আহমেদ, সেক্রেটারি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি জুবায়ের আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সমাবেশ ও মিছিলে বক্তারা দেশব্যাপী সংঘটিত সকল ধর্ষণের দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানান।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit