বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

চৌগাছায় আওয়ামীলীগ সন্ত্রাসী গুলিতে বিএনপি কর্মী আহত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮০ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায়  আওয়ামীলীগের সন্ত্রাসীর গুলিতে বিএনপি কর্মী আজগর হোসেন (২৫) আহত হয়েছেন। আজগার উপজেলার ফুলসারা ইউনিয়নে সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা আব্বাস আলীর ছেলে।১৪ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সৈয়দপুর গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ইমরান একই গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুস সালামের ছেলে।ইউপি সদস্য বাবু হোসেন ও আলতাফের ভাই আনোয়ার হোসেন জানান, গ্রামের মৃত মজেহার বিশ্বাসের ছেলে আলতাফ ও মৃত তুফাজ্জেল হোসেনের ছেলে ওলিয়ার সম্পর্কে আপন চাচাত ভাই। আলতাফ  আওয়ামীলীগের কর্মী এবং অলিয়ার বিএনপির সমর্থন করেন। এরা দুজন রাজনৈতিক বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। তর্কের এক পর্যায়ে আলতাফের ভাইপো  ইমরান বাড়ি থেকে পিস্তল নিয়ে এসে ওলিয়ারকে গুলি করতে যায়। এতে বিএনপি কর্মী আজগার বাধা দেয়।
এসময় ইমরান আজগারের ডান পায়ে গুলি করে। গুল করলে স্থানীয়রা ইমরানকে আটক করে মারধর করে। পরে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সহযোগীতায় ইমরান পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে গুলিবিদ্ধ আজগার কে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। এবং ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে।আহত ইমরান জানান, ‘আমি বাড়িতে ফিরছিলাম। এসময় আলতাফ ও ওলিয়ারের মধ্যে তর্ক বিতর্ক দেখে এগিয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই আজগার আমাকে লক্ষ করে গুলি ছোড়ে। তার পিস্তলের একটি গুলিতে আমি আহত হয়ে পড়ে যায়’।চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় দোষীকে আটকের চেষ্টা চলছে

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit