বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিশুকে ধর্ষণের চেষ্টা, দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটিগ্রামে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত দোকানি সেলিম উদ্দিন (৫০) সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে।

ভুক্তভোগি শিশুটির দাদীর অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেয়। সেই টাকা নিয়ে শিশুটি সেলিম উদ্দিনের দোকানে গেলে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন অভিযুক্ত সেলিমকে আটক করে।

পরে এলাকাবাসী বিষয়টি জানার পর অভিযুক্ত সেলিমকে মারধর করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে অভিযুক্ত সেলিমকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ভুক্তভোগি ওই শিশুটির পরিবারের লোকজনও থানায় এসেছে।

এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit