মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

শাহরুখের কারণে পিছিয়ে যায় শতাধিক বিয়ে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান।  তিন দশকের বেশি সময় ধরে রাজত্ব করে যাচ্ছেন বলিউডে। ভক্ত-সমর্থকরা এখনো তার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন। অভিনয়ের মাধ্যমে তিনি যেন এক অনন্য জাদু ছড়িয়ে দেন। তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটাই গভীর যে, একসময় তার জন্য মুম্বাইয়ে শতাধিক বিয়ে পর্যন্ত পিছিয়ে গিয়েছিল!

সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান দৃশ্য ধারণের জন্য সেটের একেবারে শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগানোর নির্দেশ দেন। এজন্য মুম্বাইয়ের প্রায় সব জেনারেটর ভাড়া নিয়ে নেওয়া হয়। এতে শহরজুড়ে জেনারেটরের সংকট দেখা দেয়, যার ফলে অনেক বিয়ের অনুষ্ঠান বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা স্মরণ করে বিনোদ প্রধান জানান, সেই সময় এ ঘটনায় কিছুটা খারাপ লেগেছিল তার। তবে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং ১৬৮ কোটি রুপি আয় করে। এই বিপুল সাফল্যের পর তার সেই দুঃখ কিছুটা হলেও লাঘব হয়।

এদিকে শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার মাধ্যমে, যা মুক্তি পাবে ২০২৬ সালে। পাশাপাশি তিনি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান-২’ সিনেমাতেও কাজ করছেন। যার চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৫,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit