রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর উদযাপনে যা করবে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক টেস্ট ম্যাচের ১৫০তম বার্ষিকী খুব বেশি দূরে নেই। আগামী ২০২৭ সালে ১৫০ বছর পূরণ করবে টেস্ট ক্রিকেট। সে বছর মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) একটি দিন-রাতের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৮৭৭ সালে এমসিজিতে ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এবং একশত বছর পর ১৯৭৭ সালে সেখানেই শতবার্ষিকী টেস্ট ম্যাচ আয়োজন করা হয়। দুটি ম্যাচেই অস্ট্রেলিয়া ৪৫ রানে জয় লাভ করেছিল। ১৫০তম বার্ষিকী ম্যাচটি ২০২৭ সালের ১১-১৫ মার্চ অনুষ্ঠিত হবে, যা অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ছুটির বাইরে পড়ছে। এটি হবে ১০০,০০০ দর্শক ধারণক্ষম এমসিজিতে প্রথম পুরুষদের দিন-রাতের টেস্ট ম্যাচ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এটি হবে ক্রিকেটের অন্যতম সেরা ইভেন্ট এবং দিনের আলো ও ফ্লাডলাইটের সংমিশ্রণে ম্যাচটি আয়োজন করা আমাদের গৌরবময় অতীত ও টেস্ট ক্রিকেটের আধুনিক বিবর্তন উদযাপনের এক দুর্দান্ত উপায় হবে।

তিনি আরও বলেন, ‘এটি আরও বেশি মানুষকে মাঠে এসে খেলা উপভোগের সুযোগ করে দেবে এবং এই দারুণ মুহূর্তের সাক্ষী হতে উৎসাহিত করবে।’এদিকে, ইংল্যান্ড এবছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে, যেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit