শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চমক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : মাত্র এক বছরের ব্যবধানে চলতি জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানিতে চীন-ভিয়েতনামের চেয়ে দ্বিগুণের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ তথ্যের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ জানায়, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বাজারে ৭৯ কোটি ৯৭ লাখ ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। এক বছর আগের তুলনায় ৪৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৫৪ কোটি ৮০ লাখ ডলার।

একই সময়ে চীন ও ভিয়েতনাম মার্কিন বাজারে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি লাভ করেছে মাত্র ১৩ দশমিক ৭২ শতাংশ ও ১৯ দশমিক ৯০ শতাংশ।

আর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান মার্কিন বাজারে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি করেছে যথাক্রমে ৩৩ দশমিক ৬৪ শতাংশ ও ১৭ দশমিক ৫০ শতাংশ।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit