মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

বোচাগ‌ঞ্জে পবিত্র রমজানে মহতি উদ্যোগ ১টাকা লাভের দোকান ক্রেতাদের মাঝে স্বস্তি

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশের ব্যবসায়ী মনোভাব হলো রমজান এলেই হুট করে জিনিসপত্রের মুল্য বেড়ে যায়। এই দেশের হাজারো ব্যবসায়ীদের চিন্তা চেতনা কে পিছনে ফেলে ২শত প্রকারের ও বেশী প্রয়োজনী সামগ্রী মাত্র ১ টাকা লাভে বিত্রয় করা হচ্ছে।দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সুপরিচিত নাম সুমন স্যার তার ব্যবসা প্রতিষ্ঠান এস এ ট্রেডার্সে পবিত্র রমজান মাস থেকে শুরু করেছেন মাত্র ১ টাকা লাভে যে কোন পণ্য সামগ্রী বিক্রয়। যেমন সেমাই (খোলা) ৫৯ টাকা ক্রয় ৬০ টাকা বিক্রয়, দেশী বুট ৯৭ টাকা ক্রয় ৯৮ টাকা বিক্রয়, চিনি ১১৭ টাকা ক্রয় ১১৮ টাকা বিক্রয়, সোয়াবিন তৈল খোলা ১৮৬ টাকা ক্রয় ১৮৭ টাকা বিক্রয়, মুড়ি ৭২টাকা ক্রয় ৭৩ টাকা বিক্রয় করাসহ ঘড় গিরোস্তির প্রয়োজনী চাল, ডাল, তেল, লবনসহ সকল সামগ্রী ১টাকা লাভেই বিক্রয় করা হচ্ছে।

এস এ ট্রেডাসের স্বত্তাধীকারী মোঃ নাজমুল ইসলাম (সুমন স্যার) বলেন, হালাল ব্যবসাই হচ্ছে উত্তম ব্যবসা। আমি ১১ মাস হালাল ব্যবসা করে যে আয় রোজগার করেছি তা দিয়ে ১ মাস অর্থাৎ রমজান মাস চলতে পারবো ইনশাল্লাহ। তাই আমার ব্যবসা প্রতিষ্ঠানে ২শত এর অধিক পণ্য সামগ্রী পহেলা রমজান হতে মাত্র ১ টাকা লাভে বিক্রয় করছি। জলিল আলী নামে এক ক্রেতা বলেন, ১টাকা লাভের দোকানে মালপত্র কিনে অনেক শান্তি পাইছি, কোন দামদর করতে হয় না। অন্যান্য দোকানের চাইতে দাম অনেক কম। রিক্সা চালক আমজাদ হোসেন বলেন, এরকম দোকান বারোমাস চালাইলে ভালো হয়, তাইলে জনিসপত্র কিন্না ঠকুম না।বর্তমানে সেতাবগঞ্জ পৌর শহরে এস এ ট্রের্ডাস সুমন স্যারের দোকানটি ১ টাকা লাভের দোকান বলেই
বেশী পরিচিতি লাভ করেছে।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit