সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনে শান্তি অর্জন সম্ভব: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও ইউরোপীয় ঐক্যের মাধ্যমে ইউক্রেনে শান্তি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।

এছাড়া সামরিক সহায়তা দেওয়ায় ইউরোপীয় দেশগুলোকে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। 

মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং সমগ্র ইউরোপ জুড়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে (ইউক্রেনে) ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জন সম্ভব বলে সোমবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুনরায় নিশ্চিত করেছেন।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, “ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য লড়াইয়ের সম্মুখ সারিতে শক্তিশালী অবস্থান এবং শক্তিশালী কূটনীতি একসাথে কার্যকর থাকতে হবে। আমেরিকার নেতৃত্বে এবং সমগ্র ইউরোপের সহযোগিতায়, এটি একেবারেই অর্জনযোগ্য।”

তিনি ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার জন্য ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক প্রতিশ্রুতি তুলে ধরেন। যার মধ্যে নতুন সামরিক সহায়তা প্যাকেজ, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয়ও রয়েছে।

জেলেনস্কি ইউক্রেনের অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শান্তি প্রতিষ্ঠায় তাদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit