মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ইজিবাইক চালকের কাছে মিললো আড়াই কোটি টাকার স্বর্ণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি।

সোমবার (১০মার্চ) সকালে সাতক্ষীরা- ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট নামক স্থানে সীমান্তগামী একটি ইজিবাইক তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

আটক ইজিবাইক চালক সোয়েল উদ্দীন কলারোয়া উপজেলার আইস পাড়া এলাকার হামেজ উদ্দীনের ছেলে।

৩৩ বিজিবির অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিজিবির বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার সন্ধ্যায় আবাদের হাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে যাওয়া সীমান্তগামী একটি ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

এরপর তার ইজিবাইকের স্টিয়ারিং বক্স এর নিচে লুকানো কস্টেপ দিয়ে মোড়ানো প্রায় ২ কেজি ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে।

বিজিবি অধিনায়ক আরও জানান, ইজিবাইকচালক সোয়েলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়েরে করা হয়েছে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit