বিনোদন ডস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ওমরা পালনের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন বর্ষা। রোববার (৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে ওমরা পালনের চারটি ছবি আপলোড করেন তিনি।
ক্যাপশনে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসবো।
সৌদি আরবে ওমরা পালন প্রসঙ্গে তথ্য জানতে বর্ষার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৬ মার্চ ওমরা পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় এসেছি।
বর্ষা আরও বলেন, ওমরা পালন শেষে আশা করছি ১৩ মার্চ ঢাকায় ফিরবো। সর্বশেষ ২০২৩ সালে কিল হিম সিনেমায় দেখা যায় বর্ষাকে। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করেন তিনি।
বর্তমানে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত ও বর্ষা জুটির নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’।
কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৪