রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

রাজশাহী বিভাগে নতুন ভোটার ২ লাখ ৩৬ হাজার ৯৯৭

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫৩৯ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিভাগে ভোটার সংখ্যা বেড়েছে। নতুনভাবে তালিকায় নিবন্ধিত হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৯৯৭ জন। ভোটার সংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৫০ শতাংশ। রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এ নতুন ভোটাররা আগামী জাতীয় সংসদসহ স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে, হালনাগাদ শেষে রাজশাহী অঞ্চলে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৭৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ লাখ ৫৭ হাজার ২৫৬ জন। নারী ভোটার ৭৯ লাখ ২৮ হাজার ৪২২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১১২ জন।

রাজশাহী জেলা এবং মহানগরীতে ভোটার বেড়েছে ৩৫ হাজার ২৬১। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৩২৯ জন ও নারী ভোটার আছে ১৫ হাজার ৯৬৫ জন বেড়েছে। তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে এজন। মোট ভোটার হয়েছে ২২ লাখ ৭০ হাজার ৯৯৬ জন। জয়পুরহাটে ভোটার সংখ্যা বেড়েছে ১১ হাজার ৩০০ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার ৪ হাজার ৮৫৪ জন। জেলায় এবার মোট ভোটারের সংখ্যা ৮ লাখ তিন হাজার ৩১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ এক হাজার ২৬৪ জন ও নারী ভোটার ৪ লাখ দুই হাজার ৩৯ জন। আগে ভোটার সংখ্যা ছিল ৭ লাখ ৯২ হাজার সাতজন।

বগুড়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৪১ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ২৩৭ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৩৫৬ জন। পুরুষ ভোটার ১৪ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন ও নারী ভোটার ১৪ লাখ ৫৮ হাজার ৫৬৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৯ জন।

নওগাঁতে ২৯ হাজার ৫১২ জন বেড়ে মোট ভোটার দাঁড়িয়েছে ২২ লাখ ৭৯ হাজার ৭৮৫ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪২ হাজার ২০৮ জন ও নারী ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৫৬৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। চাঁপাইনবাবগঞ্জে নতুন ভোটার হয়েছেন ২২ হাজার ২৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮৪০ জন ও নারী ভোটার ৮ হাজার ৩৯১ জন বেড়েছে। ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৯ হাজার ১০৭ জনে।

নাটোরে ২১ হাজার ৬৫৮ জন বেড়ে মোট ভোটার হয়েছে ১৫ লাখ ২১ হাজার ২৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১২ হাজার ৮৪৭ জন। নারী ভোটার বেড়েছে ৮ হাজার ৮১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন বেড়েছে।

সিরাজগঞ্জ জেলায় ভোটার সংখ্যা বেড়েছে ৪০ হাজার ৮৩৭ জন। নতুন পুরুষ ভোটার হয়েছেন ২৫ হাজার ২৪ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮১২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন। মোট ভোটারের সংখ্যা ২৫ লাখ ৯২ হাজার ৮৬৪ জন। পুরুষ ভোটার ১৩ লাখ ১৯ হাজার ৩৪৩ জন ও নারী ভোটার ১২ লাখ ৭৩ হাজার ৪৯৯ জন। তৃতীয় লিঙ্গের ২২ জন।

পাবনায় ভোটার বেড়েছে ৩৫ হাজার ১৩৬ জন। বেড়ে জেলায় মোট ভোটার সংখ্যা হয়েছে ২২ লাখ ১২ হাজার ১২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩০ হাজার ৮৭২। নারৗ ভোটার ১০ লাখ ৮১ হাজার ২৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৫ জন।

 

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit