সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : সবজি কাটলেট তৈরি করতে পছন্দমতো কয়েকটি সবজি বেছে নিতে পারেন। সারাদিন রোজা রাখার পর শরীরে পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ করতে সবজি কাটলেট দারুণ কাজ করে। আসুন এক নজরে দেখে নিই, বাড়িতে সবজি কাটলেট তৈরির সহজ একটি রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ: ভেজিটেবল কাটলেট তৈরি করতে আপনার প্রয়োজন হবে বিট কুচি ১/২ কাপ, গাজর কুচি ১ কাপ, পেঁপে কুচি ১ কাপ, বাঁধাকপি কুচি ১/২ কাপ, ৫টি সিদ্ধ আলু ৩ কাপ, তেল ১ কাপ, কাজুবাদাম কুচি ২ চা চামচ, কিশমিশ ১০টি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, আদা পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, জিরা গুঁড়ো ১/২ চা চামচ, গরম মশলা ১/২ চা চামচ,  চাট মসলা ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ময়দা বা কর্নফ্লাওয়ার ১ কাপ, লবণ পরিমাণমতো, ব্রেডক্র্যাম্ব ২ কাপ।
 
যেভাবে তৈরি করবেন: ভেজিটেবল কাটলেট তৈরি করতে প্রথমে সবজিগুলো ধুয়ে গ্রেট বা কুচি করে নিন। গ্যাসের চুলায় সসপ্যান বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে তাতে টুকরো করা কাজুবাদাম দিয়ে নাড়ুন। তারপর এতে যোগ করুন কিশমিশ। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ুন।
 
পেঁয়াজের রং বাদামি হয়ে গেলে তাতে দিয়ে দিন আদা রসুন পেস্ট। আরও কিছুক্ষণ রান্না করে সসপ্যানে গ্রেট করে রাখা সবজি দিয়ে ভালোভাবে মেশান। তারপর লবণ, জিরা গুঁড়ো, গরম মসলা, চাট মসলা দিয়ে রান্না করুন ২ মিনিট। কিছুক্ষণ পর সসপ্যানে সিদ্ধ আলুগুলো কেটে দিয়ে দিন। এর ১ মিনিট পর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে আলুগুলো ম্যাশ করে নিন।
 
এবার সবজি ও আলুর মিশ্রণটি তৈরি হয়ে গেলে হাতে অল্প অল্প নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিন। ময়দার সঙ্গে পরিমাণতো পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। তবে খুব ঘন বা খুব পাতলা করবেন না। এবার ময়দার মিশ্রণে বিটের কাটলেট ডুবিয়ে নিয়ে কাটলেটের উভয় পিঠে ভালো করে ব্রেডক্র্যাম্ব মাখিয়ে নিন।
কাটলেটগুলো ২০ মিনিট ফ্রিজে রেখে দিন (চাইলে একটি এয়ারটাইট বক্সে ব্রেডক্র্যাম্ব মেশানো কাটলেট সংগ্রহ করে রাখতে পারেন এক সপ্তাহের মতো)। এখন সসপ্যানে তেল গরম করুন। তারপর এক একটা কাটলেট গরম তেলে দিয়ে ভালো করে ভাজুন। উভয় পিঠ ভালো করে ভাজুন যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়। ভাজা হলে প্লেটে সাজিয়ে ইফতারে গরম গরম পরিবেশন করুন সবজি কাটলেট।

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit