শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

কাপ্তাই হ্রদের পানি হ্রাসে কমেছে বিদ্যুৎ উৎপাদন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : কাপ্তাই হ্রদের পানি স্বল্পতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে(কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে চলে এসেছে। এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে শুধুমাত্র ৪নং ইউনিট হতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট পুরোপুরি সচল থাকলেও বর্তমানে শুধু মাত্র একটি ইউনিট চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পানি পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই কেন্দ্র থেকে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হতো।
এদিকে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাপ্তাই লেকের পানির স্থর দিন দিন নেমে আসছে। ফলে পানির উপর নির্ভরশীল এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে এদিন দুপুর পর্যন্ত শুধুমাত্র ৪ নং ইউনিট হতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি আরোও বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এই মুহূর্তে কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯২ দশমিক ২০ফুট মিনসি লেভেল (এমএসএল)। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৮৮ দশমিক ৫৪ ফুট এমএসএল। সহসা বৃষ্টি না হলে কাপ্তাই লেকে পানির স্তর আরোও নীচে নেমে গেলে তখন হয়তো ১ টা ইউনিট ও চালু রাখা সম্ভব হবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit