রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী

মোটরসাইকেলকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেছে বেপরোয়া গতির একটি ট্রাক। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে ভাঙ্গা সদর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, সকালে একটি ট্রাক ভাঙ্গা বাজারের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই পানপট্টির মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। তারপর কিছুটা দূরে গিয়ে একটি দোকানের শার্টার ভেদ করে ভেতরে ঢুকে পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মোটরসাইকেল, জুতা ও মুদি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে বাজারে লোকজন কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটে। 

ট্রাকটি উদ্ধার করা হলেও চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit