মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম চট্টগ্রামে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২২১ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে চট্টগ্রামের পাচঁলাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাচঁলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান জানান, সাবেক সচিব জিয়াউল আলম পাঁচলাইশে একজন চিকিৎসকের বাসায় আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারের পর জিয়াউল আলমকে সিআইডির সাইবার ইনভেস্টিগেশনের একটি টিম ঢাকায় নিয়ে এসেছে।

গত বছরের ৯ অক্টোবর এনামুল হক নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় জিয়াউল আলমের বিরুদ্ধে জাতীয় পরিচয় পত্রসহ ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬টি তথ্য চুরি ও বিক্রির অভিযোগ আনা হয়েছে।

মামলায় শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জন আসামি রয়েছেন।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit