সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় আসেন মির্জা ফখরুল। এ খবর নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, দলের মহাসচিব এখন সুস্থ হয়েছেন।

এদিকে, আজ বৃহস্পতিবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে মির্জা ফখরুল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit