সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সমুদ্রে চারদিন ধরে ভাসমান ১৩ জেলেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ নামের ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৫ মার্চ দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে জানায়, ‘এমভি মা বাবার দোয়া’ নামের একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষনাৎ উদ্ধার অভিযানে ওই স্থানে যায়। অতি দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল বোটটির ১৩ জন ক্রুকে উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসা হয়। জানা যায়, বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন পূর্বে সমুদ্রে যাত্রা করেছিল।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষ জানিয়েছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের নিয়ে যাবে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit