মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

নাহিদ রানা-শামিমসহ দ্য হান্ড্রেডের ড্রাফটে ২৮ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : গতির ঝড় দিয়ে আলোড়ন তোলা নাহিদ দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম জমা দিয়েছেন। ১২ মার্চ হবে ড্রাফট অনুষ্ঠান। ৪১ হাজার ৫০০ পাউন্ডের ভিত্তিমূল্যে নাম উঠেছে তার। বাংলাদেশিদের মধ্যে ভিত্তিমূল্যের হিসাবে সবার শীর্ষে সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডার ১ লাখ ২০ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নাম তুলেছেন।

সাকিবের পরে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যে নাম জমা দিয়েছেন রিশাদ হোসেন। তার ভিত্তিমূল্য ৬৩ হাজার পাউন্ড, পরের স্থানে আছেন তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস ও শেখ মেহেদী। এই তিনজনই ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নাম তুলেছেন। তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিমের ভিত্তিমূল্য ৪১ হাজার ৫০০ পাউন্ড, নাহিদও এই ক্যাটাগরিতে।

সাকিব, রিশাদ, তাওহীদ, লিটন, মেহেদী, নাহিদ, তানজিদ, সাকিব ও শরিফুল ছাড়াও আরও ১৯ বাংলাদেশি দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছেন। ওই ১৮ জন নাম দিয়েছেন ভিত্তিমূল্যে নির্ধারণ না করেই। তারা হলেন সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, জাকির হাসান, সাইফ হাসান, শামিম হোসেন, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও সাইফউদ্দিন। ৫ আগস্ট থেকে ৮ দলের টুর্নামেন্টের জন্য মোট ৬৩০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এরমধ্যে দেশি ২৭০ ও বিদেশি ৩৫০।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit