মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শাকিব খানের নায়িকা এবার সোহমের সঙ্গী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার (৪ মার্চ)। দিনটি শুধু নিজের পরিবারের জন্যই বরাদ্দ রাখেন অভিনেতা। ফোন থাকে সাইলেন্ট মোডে। তবে অবশেষে তাকে পাওয়া গেলে তিনি জানালেন, জন্মদিনে আগের মতো আর পার্টি করা হয় না। পরিবারের সঙ্গে বাড়িতেই দুপুরের খাবার খাওয়া হয়। সেই খাবারের তত্ত্বাবধানে থাকে স্ত্রী তনয়া। 

এদিকে মা কালীর কাছে পূজা দিয়ে একটু ভোগ নিবেদন করেন সোহম। সঙ্গে থাকেন স্ত্রী। এর পর সন্ধ্যাটা স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়েই কাটান অভিনেতা। চেষ্টা করেন এই দিনটাতে কোনো শুট না রাখার। চলতি বছর সোহমের জন্মদিনে তাকে ‘সারপ্রাইজ’ দেওয়ার জন্য তার আগামী সিনেমা ‘বহুরূপ’-এর পোস্টার প্রকাশ করেন পরিচালক ও প্রযোজকরা। 

‘বহুরূপ’-এর পোস্টার দেখে সোহম জানালেন, তিনি বেশ খুশি হয়েছেন। এই সিনেমার জন্য সাতটা লুক করেছেন তিনি। পোস্টারে সেই সাতটা লুকের ঝলক রয়েছে। সাত রকম চরিত্রে দেখা যাবে তাকে। তিনি আরও জানিয়েছেন, এ সিনেমাতে প্রথমবার ইধিকা পালের সঙ্গে সোহমকে জুটিতে দেখা যাবে। ইধিকা পাল শাকিব খানের সঙ্গে সিনেমা করে জনপ্রিয়তা পেয়েছেন। এবার সোহমের নায়িকা হয়েছেন তিনি।

বহুরূপ একজন অভিনেতার গল্প। সিনেমার হিরো বা হিরোইনকে দেখে সিনেমায় একাত্ম হয়ে যান দর্শকরা। ভালোবাসা, সুখ-দুঃখ ও অভিমানের দৃশ্যে নিজেদের একাত্ম করে নেন দর্শকরা। অথচ একজন অভিনেতাকে ওই সিনেমার জন্য কতটা খেটে নিজেকে প্রস্তুত করতে হয়, সেটি দর্শক ভাবেন না বা ভাবার দরকারও পড়ে না। ‘বহুরূপ’ সেই অভিনেতার গল্প, যে নিজেকে হারিয়ে ফেলেন কোনো এক চরিত্রের অন্ধকারে।

এই সিনেমায় অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পাল জুটির প্রথম ছবি। ইধিকার ‘খাদান’ সাফল্যের পর আরও একটি বড় সিনেমা। জন্মদিনে এই সিনেমার পোস্টার মুক্তিতে অভিনেতা সোহম বলেন, ‘সাতটা চরিত্রের সাতটা লুক সময় নিয়ে করেছি। আশা করি দর্শকদের মনে উৎসাহ তৈরি করবে বহুরূপ ছবি নিয়ে।

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit