বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

যুক্তরাষ্ট্রে বডিবিল্ডার তরুণীর মৃত্যু, ‘ভয়াবহ ভুলে’ হার্ট অ্যাটাক!

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে, ভ্যান্সের পরিবার জানিয়েছে, তার মৃত্যু ছিল ‘আকস্মিক এবং অপ্রত্যাশিত’। ভ্যান্সের পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তীব্র পানিশূন্যতা জনিত জটিলতার কারণে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। সে সুন্দর একজন মানুষ ছিল।’ 

 

View this post on Instagram

A post shared by Jodi Vance (@jodi.vance.fit)

 

নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ভ্যান্স ওহাইওর কলম্বাসে আর্নল্ড স্পোর্টস ফেস্টিভ্যালে যোগ দিচ্ছিলেন। তিনি প্রতিযোগিতায় অংশ নেননি, তবে প্রশিক্ষণ দিতে সাহায্য করার জন্য সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন বলে জানা গেছে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। 
 
এদিকে, ভ্যান্সের প্রশিক্ষক জাস্টিন মিহালি ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে এই হার্ট অ্যাটাক সংক্রান্ত কিছু ‘অতিরিক্ত বিবরণ’ দিয়েছেন। ক্যাপশনে মিহালি উল্লেখ করেছেন, ভ্যান্সের মা জনসমক্ষে তথ্যটি শেয়ার করার অনুমোদন দিয়েছেন।
 
তিনি ব্যাখ্যা করেন যে, ২০ বছর বয়সি ওই তরুণী একটি ‘গুরুত্বপূর্ণ ভুল’ করেছেন, যা হালকাভাবে নেয়া উচিত নয়। এবং মিহালির সন্দেহ, ভ্যান্স তার অজান্তেই ‘বিপজ্জনক পদার্থ’ গ্রহণ করছেন; যার ফলে তার পানিশূন্যতা দেখা দিয়েছিল।
 
মিহালি আরও বলেন, ‘আমার ধারণা, জোডি তার শারীরিক গঠনের উন্নতিতে (কেবল আর্নল্ড এক্সপোর জন্য) আমার অজান্তেই দুটি অত্যন্ত বিপজ্জনক পদার্থ ব্যবহার করেছিল – – আমার অনুমোদন ছাড়াই, তার পরিবারের অজান্তে এবং তাদের অনুমোদন ছাড়াই। এছাড়া তার পানিশূন্যতা দেখা দেয়ার কোনো কারণ নেই।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit