মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

লেবাননের স্বাস্থ্য খাতে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত : অ্যামনেস্টি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর সাথে সাম্প্রতিক যুদ্ধের সময় অ্যাম্বুলেন্স, প্যারামেডিক এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত ২৭ নভেম্বরের এক যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে দুই মাসের সর্বাত্মক যুদ্ধসহ এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত থামিয়ে দেয়। সর্বাত্মক যুদ্ধের সময় ইসরায়েল স্থল সেনা পাঠিয়েছিল।

এ সময় ইসরায়েলি সামরিক বাহিনী ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে যোদ্ধা ও অস্ত্র পরিবহনের জন্য হিজবুল্লাহ-অনুমোদিত ইসলামিক স্বাস্থ্য কমিটির অ্যাম্বুলেন্স ব্যবহার করার অভিযোগ করে। তবে গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করে।

অ্যামনেস্টির মতে, ‘লেবাননে যুদ্ধের সময় আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত স্বাস্থ্যসেবা, অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর বারবার বেআইনি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত।’

লেবাননের সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে লেবাননের ভূখণ্ডে সংঘটিত রোম সংবিধির অধীনে অপরাধ তদন্ত ও বিচারের এখতিয়ার প্রদান এবং ক্ষতিগ্রস্তদের প্রতিকারের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত ডিসেম্বরে লেবাননের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন, যুদ্ধের সময়, হাসপাতালগুলোতে ৬৭টি হামলা করা হয়েছিল, যার মধ্যে ৪০টি হাসপাতাল সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল’, যার ফলে ১৬ জন নিহত হয়েছে।

তিনি বলেন, জরুরি সাড়াদান সংস্থাগুলোর ওপর ২৩৮টি আক্রমণের ঘটনা ঘটেছে। এবং ২০৬ জন নিহত হয়েছে, অগ্নিনির্বাপক ট্রাক এবং অ্যাম্বুলেন্স সহ ২৫৬টি জরুরি যানবাহনকেও ’লক্ষ্যবস্তু’ করা হয়েছিল হামলায়।

অ্যামনেস্টি জানিয়েছে, তারা গত বছরের ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত বৈরুত এবং দক্ষিণ লেবাননে স্বাস্থ্যসেবা এবং যানবাহনের ওপর চারটি ইসরায়েলি হামলার তদন্ত করেছে। ওই হামলায় ১৯ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত, ১১ জন আহত এবং একাধিক অ্যাম্বুলেন্স এবং দু’টি চিকিৎসা সুবিধা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে’।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন কোনো প্রমাণ পায়নি যে হামলার সময় স্থাপনা বা যানবাহন সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল।’

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তারা নভেম্বরে ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের অনুসন্ধানের তথ্য লিখেছিল কিন্তু প্রকাশের সময় পর্যন্ত তারা এর কোনো উত্তর পাননি। 

লেবাননের কর্তৃপক্ষের মতে, এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি বোমা হামলায় দক্ষিণ ও পূর্বের কিছু অংশ এবং বৈরুতের দক্ষিণ শহরতলির কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার পুনর্গঠন ব্যয় ১০ বিলিয়ন ডলারেরও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit