মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

পাকিস্তানি ভুয়া পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে ধরা ভারতীয় নাগরিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : পাকিস্তানি পরিচয় ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। পরে মার্কিন কর্তৃপক্ষ তাকে ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, ওই ভারতীয় নাগরিকের নাম এসি প্যাটেল। তিনি মোহাম্মদ নাজির হুসেন নাম ধারণ করে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন। মার্কিন কর্তৃপক্ষ তার প্রতারণা ধরতে পেরে তাকে ভারতে ফেরত পাঠায়।

 
গত ১২ ফেব্রুয়ারি একটি ফ্লাইটে দিল্লি বিমানবন্দরে পৌঁছান প্যাটেল। সেখানে পৌঁছানোর পর তার সমস্যা আরও বেড়ে যায়। দিল্লি পুলিশ তাকে ছদ্মবেশ ধারণ করা এবং পাসপোর্টের অপব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় প্যাটেল স্বীকার করেন, তিনি দুবাইয়ের একজন এজেন্টকে অর্থ দিয়ে জাল পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। ২০১৬ সালে মেয়াদোত্তীর্ণ ভারতীয় পাসপোর্ট নবায়ন করার পরিবর্তে তিনি মানব পাচারকারীদের দ্বারস্থ হন; যারা দুবাই হয়ে তার অবৈধ ভ্রমণের ব্যবস্থা করে।
 
গত মাসে একই রকম একটি ঘটনায় কর্তৃপক্ষ ভারতীয় পাসপোর্ট পেতে জাল পরিচয়পত্র ব্যবহার করার অভিযোগে একজন গুজরাটি ব্যক্তিকে গ্রেফতার করেছিল। তার নাম করণ জয়ন্তী ট্যান্ডেল। তিনি প্রথমে মুম্বাইয়ের ঠিকানা ব্যবহার করে রমেশ ট্যান্ডেলের ভুয়া পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। পরে পর্তুগিজ পাসপোর্টের জন্য আবেদন করার সময়, তিনি পরস্পরবিরোধী তথ্য প্রদান করেন। যার ফলে তদন্ত শুরু হয়। কর্মকর্তারা আবিষ্কার করেন যে, তিনি এরইমধ্যে পর্তুগিজ নাগরিকত্ব অর্জন করেছেন এবং তার খালাকে পর্তুগালে বসবাসের সুযোগ করে দেয়ার জন্য তার পরিচয় ভুলভাবে উপস্থাপন করেছেন।

জিজ্ঞাসাবাদের সময় ট্যান্ডেল প্রতারণার কথা স্বীকার করেন। কর্তৃপক্ষের ধারণা, তিনি উভয় দেশ থেকে দ্বৈত সুবিধা অর্জনের চেষ্টা করেছিলেন, যা ভারতীয় আইন অনুসারে অবৈধ। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর মার্কিন কর্তৃপক্ষ অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। গত মাসেই ৭৪ জন গুজরাটিসহ ভারতীয়দের নিয়ে চারটি বিমান ভারতে অবতরণ করে।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit