মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চায় আমরা প্রস্তুত, চীনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলো চীন। বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরণের যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়াই’ করতে প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেছে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের পর বুধবার চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট দেয়া হয়। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায়, তা সে শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য যেকোনো ধরণের যুদ্ধ; আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।’

ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে চীন। একই সিদ্ধান্ত কানাডারও। এছাড়া মেক্সিকো যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার কথা ভাবছে বলে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে চীনের ওপর আরোপ করা হয়েছে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক। 
 
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষার জন্য মার্কিন কৃষি খাদ্যপণ্যে ১৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। সমস্যা সমাধানে অবিলম্বে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে সংলাপের আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রলায়েরর মুখপাত্র।
 

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit