বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে কার্পণ্য করছে না সরকার: অর্থ উপদেষ্টা

এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সহায়তা বন্ধের পর এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে রুশ বাহিনীর ওপর হামলার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা বহুলাংশে হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

বুধবার (৫ মার্চ) বিষয়টি সংশ্লিষ্ট তিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর গত সোমবার দেশটিকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে তাদের সেনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে মার্কিন গোয়েন্দা তথ্য ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকেও ইউক্রেনকে নিজেদের গোয়েন্দা তথ্য প্রদান বন্ধ করতে বলেছে। দুই কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন হয়ত সংশ্লিষ্ট কিছু সূত্র থেকে অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য পাবে। তবে এটি গুরুত্বপূর্ণ ও সঠিক সময়ের গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ রুশ বাহিনীর চলাচলের কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন আর পাবে না।

গত শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। এর আগেও জেলেনস্কিকে স্বৈরাচার হিসেবে অভিহিত করে সম্পর্ক খারাপ করেছিলেন ট্রাম্প। কিন্তু সেটি ঠিক হতে যাচ্ছিল। এমন সময় দুজনের মধ্যে সরাসরি বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

তবে গতকাল মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি দীর্ঘ পোস্ট দেন জেলেনস্কি। সেখানে ট্রাম্পের নেতৃত্বে কাজ করার ঘোষণা দেন তিনি। তার ওই পোস্টে সুর নরমের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া ট্রাম্পের কাছে চিঠি পাঠান জেলেনস্কি। এতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো মুহূর্তে খনিজ চুক্তি করতে রাজি আছেন তিনি। এই চুক্তি হলে ইউক্রেনের বিরল খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণ ও বিক্রি করে লাভ করতে পারবে যুক্তরাষ্ট্র।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit