বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

আগুনেই সব শেষ মাথায় হাত কৃষকের

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিন রাত এক করে আলু ক্ষেতে। রোপন থেকে শুরু করে ৯০ দিন অপেক্ষার পর শুরু হয় স্বপ্নের আলু তোলা। আলু উত্তোলন শেষে বিক্রির মূল্য নির্ধারন হয় ২ লাখ ৫০ হাজার টাকা। বর্গা চাষী কৃষকের সফলতার স্বপ্ন।দিনাজপুরের বোচাগঞ্জের ছাতইল ইউনিয়নের দেউর গ্রামের বর্গাচাষী বুধেন চন্দ্র রায়ের স্বপ্ন এভাবেই দুঃস্বপ্নে পরিনত হবে কে জানত।গত ৪ মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বর্গাচাষী বুধেন চন্দ্র রায়ের উৎপাদিত আলু দেউর মাদ্রাসার মাঠের পাশে ১৯২বস্তা স্তুুপ করে রাখেন।

বিক্রিত এই আলু এর আগে পাইকারি বিক্রি হলেও পরিবহন সংকটের কারনে আলু উক্ত পাইকারের কাছে হস্তান্তর করা যায়নি। এরই মধ্যে রাতের আধারে কে বা কাহারা উক্ত আলুর স্তপে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। এতেই কৃষক বুধেন চন্দ্র রায়ের মাথায় বাজ পড়ে যায়। জানা যায়, চলতি আলু মৌসুমে দেড় একর অন্যের জমি বর্গা নিয়ে ডায়মন্ড জাতের আলু লাগিয়ে স্বপ্ন বুনতে থাকেন।

প্রায় ১ লাখ টাকা খরচ করে আলু ঘরে তুলে ২ লাখ ৫০ হাজার টাকা বিক্রির চুক্তি করে। কিন্তুু আলু বিক্রির আগেই দূবৃর্তরা সেই আলুতে আগুন লাগিয়ে দেওয়ায় কৃষক তার মূলধন হারিয়ে বিলাপ বকছেন। একজন অসহায় কৃষকের সাথে এমন অমানবিক আচরনে ক্ষুদ্ধ প্রকাশ করেছেন এলাকাবাসী।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit